ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় মহাসচিব মুনসুর আলী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ যাত্রাপথে ছাতকের গোবিন্দগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। ৮ ফেব্রুয়ারী শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ শান্তি নিকেতন কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও শিক্ষক-শিক্ষিকাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় মহাসচিব মুনসুর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গিয়াস উদ্দিন, শামছুল আলম, সাইদুর রহমান। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শিক্ষক আলাউদ্দিন, জাকারিয়া, সাইদুর রহমান, জামাল উদ্দিন, অনুকুল দেব, শফিকুর রহমান, আলমগীর হোসেন, হেলালুল ইসলাম, আব্দুল গণি, মুহিবুর রহমান, কামাল উদ্দিন, শফিকুর রহমান, মিজানুর রহমান, শিক্ষিকা ছায়েমা বেগম, আসমা খান, সাফিয়া বেগম, রোকেয়া বেগম, পারভিন সুলতানা প্রমুখ। প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব জামালগঞ্জ যাত্রাপথে ছাতকের গোবিন্দগঞ্জে পৌছার পর তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা শিক্ষক সমিতির অর্থ-সম্পাদক মোহাম্মদ মানিক মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা নেতৃবৃন্দ।

ছাতকে বিএনপির এক চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়ালেন
ছাতক উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, পৌর বিএনপির সভাপতি ডাঃ আফসার উদ্দিন নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। শুক্রবার রাতে পৌর শহরস্থ বাগবাড়ি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন তিনি। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান মানিক, বিএনপি নেতা হাজী আশিদ আলী, নাসির উদ্দিন, আজাদ মিয়া, আমির উদ্দিন, ফখর উদ্দিন, ফুল মিয়া, শফিকুল ইসলাম, আক্তার হোসেন, রাজু মিয়া, জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন লেকু মিয়া, ইমাম হাসান, আজিজুর রহমান, যুবদল নেতা আশিকুর রহমান, আতিকুর রহমান, ফজল মাহমদ, ফয়ছল আহমদ, সুজন তালুকদার, ছাত্রদল নেতা আবু তাহিদ, মাহবুবুর রহমান, লুৎফুর রহমান সানি, মোস্তাক আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার সরে দাড়ানোর মাধ্যমে বর্তমানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন। এর মধ্যে আ.লীগের ৪, বিএনপি ২ ও জামায়াতের ১প্রার্থী নির্বাচনে রয়েছেন। নির্বাচন থেকে কেন সরে দাড়ালেন এমন প্রশ্নে ডাঃ আফসার উদ্দিন জানান, দলীয় সমর্থন না পাওয়ায় দলের হাইকমান্ডের নির্দেশেই তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
ছাতকে ভাইস চেয়ারম্যান প্রার্থী এমরান আহমদের গণসংযোগ

ছাতক উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমরান আহমদ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার দিনব্যাপী তিনি জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই, গনিপুর, কায়স্থকোনা, বড়কাপন, কপলা, সুড়িগাঁও, বানায়ত, বড়কাপন পয়েন্ট ও বাজার এবং ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি তার নির্বাচনী প্রতিক টিয়া পাখি মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকল শ্রেনী-পেশার ভোটারদের প্রতি আহবান জানান। গণসংযোগকালে তার সাথে ছিলেন, বিএনপি নেতা, ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান এমরান, বিএনপি নেতা পীর ছায়াদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আশরাফ তাহিদ মেম্বার, সাবেক মেম্বার শামীম আলম নোমান, স্থানীয় গোপেশ মেম্বার, কাজল ইসলাম, লাকি মিয়া, উপজেলা যুবদল নেতা সাদ মিয়া, আব্দুল আলিম, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিছবাহ আহমদ, শ্রমিকদল নেতা তেরাব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মতিউর রহমান রুমান, সহ-সভাপতি রইছ উদ্দিন কামরান প্রমুখ। শুক্রবার রাতে পৌর শহরে টিয়া পাখি প্রতিকের সমর্থনে লিফলেট বিতরন করেছেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ, সহ-সভাপতি আরিফ বিলাহ, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাদেক, ইজাজুল হক রনি, পৌর ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন রানাসহ ছাত্রদল নেতৃবৃন্দ।
ছাতকের সিংচাপইড় ইউনিয়ন কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইন্যাল সম্পন্ন
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জবাজারে ইউনিয়ন কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইন্যাল শুক্রবার বিকেলে সম্পন্ন হয়েছে। সিংচাপইড় ইলেভেন ষ্টার ক্রিকেটক্লাব ও বাণীকান্দি বিবিসি একাদশের মধ্যে এ ফাইন্যাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইন্যালে চ্যাম্পিয়ান হয়েছে সিংচাপইড় ইলেভেন ষ্টার ক্রিকেটক্লাব। খেলায় ম্যান অব দ্যা সিরিজ ক্লাবের খেলোয়াড় পারভেজ ও ম্যান অব দ্যা ম্যাচ মিজান নির্বাচিত হয়েছেন। পুরস্কার বিতরনী সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল, সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, খলিলুর রহমান মিনহাজ, আখতার হোসেন, আবু বকর, তোরন মিয়া, পরিচালনা কমিটির নজরুল ইসলাম, মিজানুর রহমান, সাইদুল হক, কবির আহমদ, সোহাগ, ছামির উপস্থিত ছিলেন। ১০জানুয়ারি সিরাজগঞ্জবাজার মাঠে ইউনিয়ন কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী। প্রতিযোগিতায় ১৪টি দল অংশ গ্রহন করে।
ছাতকে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের সমর্থনে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত
ছাতকে নাগরিক ফোরাম মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড. রেজাউল করিম তালুকদারের টেলিফোন প্রতিকের সমর্থনে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন গ্রামে ও বাংলাবাজারে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের লাকেশ্বর, খিদুরা, নোয়াপাড়া, গোবিন্দগঞ্জ পুলের মুখ, সোনালি বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে গতকাল শনিবার দুপুরে বাগইন গ্রামে প্রবাসী আব্দুস সালামের সভাপতিত্বে ও বিকেলে আইয়ূব আলী মজুমদারের সভাপতিত্বে বাংলাবাজারে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এড. রেজাউল করিম তালুকদার ছাতকবাসীর উন্নয়নের লক্ষ্যে তার নির্বাচনী প্রতিক টেলিফোন মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন। কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মখছুছুর রহমান, জেলা ১৯দলীয়জোটের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বকুল, জামায়াত নেতা হুসাইনুজ্জামান লিটন, শাহেদ আলী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ ফয়জুর রহমান, মাওলানা মঈন উদ্দিন, আতাউল মগনি, আব্দুল করিম, সামছুল ইসলাম, হাফিজ জাকির হোসেন, আব্দুল তাহিদ, ইমরুল হাসান, জুবায়ের আহমদ জুয়েল প্রমুখ।
যোগ্য ও সৎব্যক্তি হিসেবেই মিছবাহকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে হবে
——- মেয়র আবুল কালাম চৌধুরী
ছাতক উপজেলা নির্বাচনে আ.লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মিছবাহ’র বই প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ক্ষমতার পরিবর্তন ও গণতান্ত্রিক অধিকার প্রকাশ করার অন্যতম মাধ্যম নির্বাচন। নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্ধারিত হয়। স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা পরিষদ একটি শক্তিশালী প্রতিষ্ঠান। যোগ্য ও সৎব্যক্তিকেই এ প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচন করার করতে। ফরহাদ হোসেন মিছবাহ ভাইস চেয়ারম্যান পদে একজন যোগ্য ও সৎ ব্যক্তি। ১৯ ফেব্র“য়ারির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতিকে তাকে ভোট দেয়ার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহবান জানান। আ.লীগের একাধিক চেয়ারম্যান প্রার্থী থাকায় আগামীকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এদের মধ্যে সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে তিনি ও তার দলের সমর্থন ঘোষনা করবেন বলে বক্তব্যে উলেখ করেন। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের চৌধুরী অটোরাইছ মিলস্থ দলীয় কার্যালয়ে আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী কর্মীসভায় তিনি বক্তব্য রাখছিলেন। পৌর আ.লীগের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক কল্যাণব্রত দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আ.লীগ নেতা আমির আলী বাদশা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, আ.লীগ নেতা মৃদুল কান্তি দাস মিন্টু, মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী, আ.লীগ নেতা মাওলানা শফিক উদ্দিন, নাজিম উদ্দিন, ওয়াহাব আলী, আব্দুল খালিক, মাস্টার কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আ.লীগ নেতা আজমল হোসেন সজল, রানা কর, যুবলীগ নেতা আছাব মিয়া, আফিক আলী, বজেন্দ্র রায়, নজরুল চৌধুরী, ডাঃ আব্দুল মুমিন, ফজলে রাব্বি জনি, শিমুল দত্ত ময়না, সাজিমুল হক, লায়েক মিয়া, আবুল বশর, শ্রমিকলীগ নেতা খলিল আহমদ, কুমারেশ দাস, ছাত্রলীগ নেতা সজিব মালাকার, জামায়েল আহমদ ফরহাদ, গিয়াস উদ্দিন, কামরুল হাসান চৌধুরী সজিব প্রমুখ।
ছাতকে চেয়ারম্যান প্রার্থী আবরু মিয়া তালুকদারের কর্মীসভা
ছাতকের নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবরু মিয়া তালুকদারের ঘোড়া প্রতিকের সমর্থনে পৃথক ৩টি নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের লক্ষিবাউর বাজারে হাজী রইছ আলীর সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার তার নির্বাচনী প্রতিক ঘোড়া মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য নোয়ারাই ইউনিয়নবাসীসহ ছাতক উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার, ছালিক মিয়া, সালেহ আহমদ, আফতাব মিয়া, ডাঃ রেদওয়ানুল হক আরজু, শামছুল ইসলাম, আব্দুর রউফ, লিয়াকত আলী, সন্তু মিয়া, আব্দুল কাইয়ূম, সিদ্দেক আলী, আব্দুর রহিম, শফিক আলী, ফয়জুর রহমান, আহসান উল¬াহ, নুর মিয়া, মাসুক মিয়া, ফারুক মিয়া, রাজু তালুকদার, মনাই মিয়া প্রমুখ। সন্ধ্যার পর চানপুর বাজার ও রংপুর গ্রামে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগ নেতা আজির উদ্দিনের চাচার মৃত্যুতে ছাতক পৌর মেয়রের শোক
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজির উদ্দিনের চাচা জুলফিকার আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শামীম আহমদ চৌধুরী। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন, পৌর আ.লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আ.লীগ নেতা আজমল হোসেন সজল, আ.লীগ নেতা রইছ মেম্বার, রাজা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, ছাত্রলীগ নেতা সজিব মালাকার, রুবেল মিয়া, জামায়েল আহমদ ফরহাদ, কামরুল হাসান চৌধুরী সজিব, জমির উদ্দিন, গিয়াস উদ্দিন, সুব্রত হালদার, কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাবেল, ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ, বিরহাম, আব্দুল কাদির, রেদওয়ান আহমদ, হুমায়ূন কবির রুবেল, হোসাইন মাহমুদ বাবলু, নাহিদ আহমদ, মামুন আহমদ, তোফায়েল আহমদ বাবলু, হাসানসহ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।




