চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া গ্রামের কাছে গরু বহনকারি একটি ট্রলি উল্টিয়ে চালকসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, গরু ব্যবসায়ি নাজিম উদ্দিন (৫৫), ট্রলি চালক জিয়াউর রহমান (৩০)। এরা সকলেই দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফারুক হোসেন জানান, শনিবার দুপুরে চন্ডিপুর থেকে একটি গরু বোঝাই ট্রলি সদর উপজেলার বদরগঞ্জ বাজারে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টিয়ে গেলে ঘটনাস্থলেই চন্ডিপুর গ্রামের মৃত বদও উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন ও ইসমাইল হোসেনের ছেলে জিয়াউর রহমান মারা যান। এ ঘটনায় অপর গরু ব্যবসায়ি তেতুল শেখ (৫৫) মারাত্মক আহত হয়।




