ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবুল হাসানাত আবদুল্লাহ এমপিকে আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর শুভেচ্ছা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ৮, ২০১৪ ১২:৪১ অপরাহ্ণ

Photo- Agailjhara -07-02-14অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশাল জেলা আ’লীগ সভাপতি ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা। বুধবার রাতে আগৈলঝাড়ায় বরিশাল জেলা পরিষদ ডাকবাংলোয় আবুল হাসানাত আবদুল্লাহর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভেগাই হালদার পাবলিক একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ, মানিক রায় চৌধুরী, তপন সমদ্দার প্রমুখ।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ার সড়ক দুর্ঘটনায় ডাক্তার ও ঔষধ কোম্পানীর প্রতিনিধি আহত

শুক্রবার সকালে বেসরকারী এনজিও তরঙ্গ’র স্বাস্থ্যকেন্দ্রে যাবার পথে গোপালগঞ্জ-আগৈলঝাড়া-গৌরনদী মহাসড়কের বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছবিখারপাড় নামক স্থানে কুকুরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল উল্টে গিয়ে খাদে পরে উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার অসীম রঞ্জন হালদার ও ঔষধ কোম্পানী প্রতিনিধি সমীর বিশ্বাস গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় সমীর বিশ্বাসকে গৌরনদী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

আগৈলঝাড়ার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বরিশালের আগৈলঝাড়ার পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষাথীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পয়সা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আ. খালেক শিকদারের সভাপতিত্বে সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার। সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বেবীহোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, মো. ফিরোজ শিকদার, কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, অব: ব্যাংকার আজিজুর রহমান বালী প্রমুখ। অনুষ্ঠানে ২০১৩ সালের জেএসসি ও এসএসসি ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

আগৈলঝাড়ায় আইন শৃংখলা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় উপজেলা আইন শৃংখলা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ন্ব-স্ব এলাকার চৌকিদারদের রাতের প্রহরা জোরদার করা, বিভিন্ন মন্দিরের নিরাপত্তা জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের উপদ্রব রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও বাল্য বিয়ে প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহŸাণ জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, মুক্তিযোদ্ধা ড. নীলকান্ত বেপারী, আ. রইচ সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, কাজল দাশগুপ্ত, আব্দুল্লাহ লিটন। সভায় ওসি সাজ্জাদ হোসেন জানান, জানুয়ারি মাসে থানায় দ্রæত বিচার আইন, নারী নির্যাতনসহ মোট ১১টি মামলা হয়েছে।

আগৈলঝাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

বরিশালের আগৈলঝাড়ায় চিহ্ণিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ উপজেলা সদর থেকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিপুল পরিমান ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান বুধবার রাতে আগৈলঝাড়া উপজেলা সদর থেকে গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে সরোয়ার সরদার (৩০) কে আটক করে। তার দেহ তল্লাশী করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শোক : তহুরা বেগম

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক নেতা দুলাল রাঢ়ীর মাতা তহুরা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকালে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমার জানাজার নামাজ শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!