ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০১৪ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের শাস্তি দেয়ায় সড়ক অবরোধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৯, ২০১৪ ২:৩০ অপরাহ্ণ
চারঘাটে অবৈধ বালু উত্তোলনকারীদের শাস্তি দেয়ায় সড়ক অবরোধ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেয়ার প্রতিবাদে বালু উত্তোলনকারীরা মঙ্গলবার সড়ক অবরোধ করে।
উপজেলা নির্বাহী অফিস ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শরীফুন্নেসা মঙ্গলবার সকালে মোক্তারপুর বালুঘাটে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় চারজন লেবারকে হাতেনাতে আটক করেন। তিনি তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোক্তারপুর গ্রামের সেন্টু (৪০), আনসার (৪০), বাবলু (৩০) ও সোহরাবকে (৩৮) দশদিন করে কারাদন্ড প্রদান করেন। এর প্রতিবাদে বালু উত্তোলনকারী ও গ্রামবাসীরা সারদা ট্রাফিকমোড়ে বাঘা-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবী করে শ্লোগান দেয়। পরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফকরুল ইসলামের অনুরোধে অবরোধ তুলে নেয়। প্রসঙ্গত, কতিপয় প্রভাবশালী ব্যক্তির যোগসাজসে এলাকাবাসী দীর্ঘদিন থেকে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!