ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রীবরদীতে বিবাদীকে ধরিয়ে দেওয়ার জের ধরে আহত-২ আটক-১

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২১, ২০১৪ ৮:৩৫ অপরাহ্ণ
শেরপুরের শ্রীবরদীতে বিবাদীকে ধরিয়ে দেওয়ার জের ধরে আহত-২ আটক-১

শেরপুর প্রতিনিধি : শ্রীবরদী উপজেলার মামদামারী গ্রামে বিবাদীকে ধরিয়ে দেওয়ার জের ধরে ২জন আহত ও ১ জনকে আটক হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন জামেদ আলীর ছেলে হাসমত আলী (৫০) ও আব্দুস সামাদের ছেলে আহিজল (৪০)। ২১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় ওই ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, হাসমত আলী ও আহিজলের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত আবাদী জমি বন্টন নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরধরে উভয় পরিবারের মধ্যে বিজ্ঞ আদালত ও শ্রীবরদী থানায় দুটি মামলা রুজু হয়। এতে উভয় পরিবারের মধ্যে আরও দ্ব›দ্ব চরম আকার ধারণ করে। এর ফলে ইতিপূর্বে উভয় পরিবারের প্রায় ১২ জন সদস্য আহত হয়। এরই জেরধরে ৩২৬ এর মামলার আসামী হাসমত আলীর ভাই আব্দুল হাই কেকরাকে আহিজলের পরিবারের সদস্য পুলিশের হাতে ধরিয়ে দিতে গেলে ওই আসামী আহিজলকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আহিজলকে গুরুতর আহতবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্রীবরদী  থানার ওসি মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে একটি নতুন করে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পরলে আহিজলের পরিবারের সদস্যরা হাসমত আলীকে বাড়ি থেকে ধরেনিয়ে মারধর করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!