ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাঙ্গাইলের কালিমন্দিরে আগুন : আটক ১

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৪:৫৩ অপরাহ্ণ

mondirটাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নে ফুলবাড়ী গ্রামে বারোয়ারী কালিমন্দিরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।  ১২জানুয়ারী রবিবার ভোরে এ ঘটনাটি  ঘটেেেছ । এ ঘটনায় কালিহাতী থানার পুলিশ দানেছ আলী (৪৫) নামের এক ব্যাক্তিকে সন্দেহে আটক করেছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার  কোকডহরা ইউনিয়নে ফুলবাড়ী গ্রামে বারোয়ারী কালিমন্দিরে ভোর ৫টায়  আগুন দিলে আসে পাশের লোকজনের ডাকচিৎকারে   পাড়ার মানুষ এগিয়ে এসে আগুন নিভাতে পারেনি। ফলে কালিমন্দিরটি ভস্মিভুত হয়ে যায়। সংবাদ পেয়ে কালিহতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল­া ,উপজেলা নির্বাহী অফিসার মোহা: রফিকুল ইসলাম,কালিহাতী পৌর মেয়র আনছার আলী বি.কম, গোপাল পুর সার্কেল এসপি, কালিহাতী থানার ওসি জহুরুল ইসলাম. বাংলাদেশ মানবাধিকার কমিশনের কালিহাতী উপজেলার সভাপতি রমেন বিষ্ণু ও সম্পাদক শাহআলম, হিন্দু মহাজোটের কেন্দিয় কামিটির যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস এর নেতৃত্বে একটি বিশেষ ট্রীম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । পুলিশ কুটুরিয়া গ্রামের  রিয়াজ উদ্দিন এর ছেলে দানেছ আলী (৪৫) নামের এক ব্যাক্তিকে সন্দেহে আটক করেছে। হিন্দু মজাজোটের কালিহাতী উপজেলার ছাত্র যুব সংগঠনের নেতা দেবাশীষ কর্মকার ঘটনায় প্রায় এক লক্ষ টাকা ক্ষতিপূরনের দাবি জানান। এ রির্পোট লেখা সময়ে মামলার প্রস্তুতি চলছে বলে মন্দির কমিটির সভাপতি আনন্দ চন্দ্র রাজ বংশী জানান।

Need Ads
error: কপি হবে না!