ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে তুলার গাড়ী ও সংখ্যালঘু পরিবারের সহ ১১ টি খড়ের গাদায় আগুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০১৪ ৪:১১ অপরাহ্ণ
রাণীনগরে তুলার গাড়ী ও সংখ্যালঘু পরিবারের সহ ১১ টি খড়ের গাদায় আগুন

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একই রাতে একটি তুলা বোঝায়  গাড়ী ও সংখ্যালঘু পরিবারসহ ১১ টি খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার পশ্চিম খট্রেশ্বর চকাদিন গ্রামে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার মধ্যরাতে কতিপয় দুর্বৃত্তরা রাতের আঁধারে কুবড়াতলি এলাকার রেজাউলের তুলার মিলের পার্শ্বে রাখা তুলা বোঝায় একটি ভুটভুটিতে,পশ্চিম খট্রেশ্বরের আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ২টি, তাজিমুদ্দিনের ১টি, আবুলের ১টি, মোসাদ্দেকের ২টি, শ্রী চরণের ১টি, গোপী মোহনের ১টি, প্রান চরণের ১টি ও সদাশ্রী চরনের ২টিসহ ১১ টি খড়ের পালায় আগুন দিয়ে চলে যায়। এতে সবকটি গাদা ও তুলার গাড়ী পুড়ে ছাই হয়।  এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানা যায়।
এব্যাপারে   ওসি (তদন্ত) ছামছুর রহমান জানান, রাতে দূর্বৃত্তরা আগুন দিয়ে তুলা বোঝায় ভটভটি ও খড়ের পালাগুলো পুড়ে দিয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।#

Need Ads
error: কপি হবে না!