ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্নীতলায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে একজনের মৃত্যু : আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ৫:০২ অপরাহ্ণ

Patnitala News Picture Gas Silinder Bishphoron=06-01-2014পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় উপজেলা সদর নজিপুর সিদ্দিকীয় সিনিয়র মাদ্রাসা এলাকায় বেলুনে গ্যাস ভরানোর সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে জনৈক বেলুন ব্যবসায়ী যুবকের মৃত্যু ও তিন জন আহত হয়। এসময় গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরনের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। ৬ জানুয়ারী সোমবার সকালে ওই ঘটনা ঘটে। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে বগুড়া জেলার কাহালু থানার বীর খেদার গ্রামের আসাদ আলীর পুত্র আয়নুল হক (৩০) সহ ৪/৫ জনের একটি বেলুন ব্যবসায়ীর দল নজিপুরে বেলুন ব্যবসার জন্য আসে। তারা বেলুনে গ্যাস ভরে সেই বেলুন এলাকার বিভিন্ন যায়গায় বিক্রি করতো।
এঅবস্থায় সোমবার সকালে আয়নুল নজিপুর সিদ্দিকীয় সিনিয়র মাদ্রাসা এলাকায় বেলুনে গ্যাস ভরানোর সময় গ্যাস সিলিন্ডারটি বিষ্ফোরিত হলে আয়নুলের দুটি পা উড়ু থেকে বিছিন্ন হয়ে উড়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে সঙ্গে সঙ্গে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তী করায়। এঅবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরম্নত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ্যাম্বুলেন্সে করে নেয়ার সময় পথি মধ্যে তার মৃত্যু হয়।
এসময় নজিপুর সিদ্দিকীয় সিনিয়র মাদ্রাসা এলাকায় উক্ত আয়নুলের কাছ থেকে এলাকার তিনজন বেলুন ব্যবসায়ী বেলুনে গ্যাস ভরানোর জন্য আসলে তারাও গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের স্বীকার হয়। তারা সামান্য আহত হওয়ায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েতাদের ভর্তী করানো হয়। আহতরা হলো মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কায়েম উদ্দীনের তিন পুত্র মোস্ত্মাক, আশরাফুল ও মালেক।
এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!