ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পত্বীতলায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী প্রতিবন্দী যুবককে ফেরত দিয়েছে বি এস এফ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০১৩ ৭:২৭ অপরাহ্ণ
পত্বীতলায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী প্রতিবন্দী যুবককে ফেরত দিয়েছে বি এস এফ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ পত্মীতলায় এক মানসিক প্রতিবন্দী বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে  মঙ্গলবার সন্ধায় ফেরত দিয়েছে ভারতীয় বি এস এফ।
জানা গেছে গত ১২ডিসেম্বর পত্মীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের দোস্তমোহাম্মাদ এর মানসিক প্রতিবন্দী ছেলে মোঃ গোলাম রাব্বানী (২৩) বাড়ী হতে বের হয়ে আর ফেরেনী। তার পিতা মাতা সম্ভব্য সকল আত্মীয় স্বজনদের বাড়ী খুঁজে তাকে কোথাও না পেয়ে হাল ছেড়ে প্রায় বসেই ছিলেন। এমন সময় ভারতীয় আত্মীয় স্বজন মারফত খবর পায় যে ভারতে পাড়–লিয়া হাটে বাংলাদেশী এক পাগল বেশ কিছুদিন ধরে অবস্থান করছে। খোজ নিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি স্থানিয় হাটশাওলী বি জি বি ক্যাম্পে জানায়। এ বিষয়ে ক্যাম্প কর্তপক্ষ বি এস এফ কে পত্র দিলে তারা বিষয়টি স্বীকার করে এবং গত মঙ্গলবার সন্ধা ৬টার দিকে হাট শাওলী সীমান্ত এলাকার ২৫২/ ৪এস পিলার এলাকায় উভয় দেশের সীমান্ত বাহিনীর কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক বসে। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ৮২ বি এস এফ কোম্পানীর পাড়–লিয়া ক্যাম্পের হাবিলদার অজিত কুমার বাংলাদের হাটশাওলী বি জি বি ক্যাম্পের নায়ক সুবেদার গোলাম মোস্তফার নিকট মানসিক প্রতিবন্দী গোলাম রাব্বানীকে হস্তান্তর করে। পরে বি জি বি কমান্ডর তাকে তার পিতা মাতার কাছে বুঝে দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!