ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুগঞ্জে অবরোধ কারীদের তোপের মুখে পুলিশ !

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০১৩ ৭:২৩ অপরাহ্ণ

BABUGONJ-HARTAL-1বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি ঃ   বিএনপি জামায়াত সহ ১৮দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিনে বাবুগঞ্জ ছাত্রদল ও পুলিশের সাথে ধওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরনের  ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৮রাউন্ড শর্টগানের গুলিবর্ষন করেছে। এতে পুলিশের এক এ এস আই সহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। স্থানীয় ও থানা সূত্রে জানাগেছে,গতকাল সকাল সাড়ে ১০ টায় বাবুগঞ্জ থানা ছাত্রদল নেতা সবুজ আকনের নেতৃত্বে বরিশাল-ঢাকা মহাসড়কের বিমানবন্দর থানার সাতমাইল(ক্যাডেট কলেজের)সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে।এ সময় বিমানবন্দর থানার টহলরত পুলিশ মিছিলে বাধাঁ দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে ও ৪টি ককটেলের বিস্ফোরন ঘটনায় । এ নিয়ে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় । এ সময় পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলিবর্ষন কে নেতাকর্মীরা আরো উত্তেজিত হয়ে উঠে, এবং পুলিশের উপর ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায় অল্প সংখ্যক পুলিশ থাকায় নেতাকমীদের ধাওয়া খেয়ে পুলিশ আতœরক্ষার্থে পার্শ্ববর্তী দেকানে আ¯্রায় নিলে বাহির থেকে নেতাকর্মীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে । এ সময় গোট এলাকা রনক্ষেত্রে পরিনত হয় এবং এলাকায় আতংক ছড়িয়ে পরে। এক পর্যায়ে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৮রাউন্ড শর্টগানের গুলিবর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিমানবন্দর থানার এ এস আই সৈয়দ আবুল কালাম সহ কমপক্ষে খবর পেয়ে ১৫জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে (ডিসি উত্তর)আবু রায়হান মোহাম্মদ সালেহ, এডিসি আতিকুর রহমান ,সহকারী পুলিশ কমিশনার আঃ বাতেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়ের’র প্রন্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!