ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাভার্ড ভ্যানে হাতবোমা : নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ১২:৫১ অপরাহ্ণ

Chittagong_District_Map_Bangladesh-118শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রামে অবরোধকারীদের বোমা হামলার পর কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু হয়েছে। বিরোধীদলের ডাকা ১শ ৩১ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন ২ ডিসেম্বর সোমবার রাত পৌনে ২টার দিকে বন্দরনগরীর ইপিজেড থানাধীন সি মেনস হোস্টেল এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মাহবুব আলমের (২৩) বাড়ি ভোলার চরফ্যাশনে।

Shamol Bangla Ads

ইপিজেড থানার এসআই আলমগীর হোসেন জানান, অবরোধকারীরা কাভার্ড ভ্যান লক্ষ্য করে হাতবোমা ছুড়লে চালক মাহবুব দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সে মারা যায়। তার লাশ চট্টগ্রাম মেডিকেলে রাখা হয়েছে বলে এসআই আলমগীর জানান।
এদিকে রাত ২টার দিকে হাতবোমায় আহত দুই গার্মেন্ট কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন- সুমন কুমার দাস (৩৮) ও মোহাম্মদ মিজান (২০)। ইপিজেড থানাধীন সি মেনস ক্রসিং এলাকাতেই হাতবোমা বিস্ফোরণে তারা আহত হন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!