ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তফসিল স্থগিত করে দেশ বাঁচাতে খালেদার আহবান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ৯:৩০ অপরাহ্ণ

khaleda-new-শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পরও বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশনকে ঘোষিত তফসিল স্থগিতের আহ্বান জানিয়েছেন। ২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, প্রহসনের একতরফা নির্বাচনে বিশেষ দলের ক্রীড়নক হিসেবে ব্যবহৃত না হয়ে ঘোষিত তফসিল স্থগিত করে দেশকে বাঁচান।
তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। জনগণের প্রতিপক্ষে অবস্থান নেবেন না।
বিবৃতিতে তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, যেভাবেই হোক আপনারা এখনও ক্ষমতার মসনদ আঁকড়ে রয়েছেন। উৎপীড়ন ও নির্মূল অভিযান ছেড়ে এখনও সমঝোতার পথে আসুন। চক্রান্ত ও অন্তর্ঘাতের পথ পরিত্যাগ করে শান্তি ফিরিয়ে আনুন।
আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রীয় নিরাপত্তায় থেকে বিরোধীদলের নেতাদের তাড়া করে ফিরছেন- এমন অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় দলীয় সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থায় রাজপথে নামিয়ে, আমাদের অফিস অবরুদ্ধ করে রেখে বিরোধী দলকে মাঠে নামার আহ্বান জানাচ্ছেন। আর দাবি করছেন, দেশে গণতন্ত্র ও নির্বাচনের পরিবেশ রয়েছে, এটা কেউ মেনে নেবে না।
তিনি ১৮ দলসহ আন্দোলনরত অন্যান্য সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের কোথাও যেন নিরাপরাধ সাধারণ মানুষের ওপর হামলা না হয়। কোথাও যেন তাদের সম্পদ নষ্ট করা না হয়। শান্তিপ্রিয় নিরাপরাধ নাগরিকরা আমাদের প্রতিপক্ষ নন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের আন্দোলন দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে। আমাদের আন্দোলন সাধারণ মানুষের প্রাণসংহার বা তাদের ব্যক্তিগত সম্পদহানির জন্য নয়। তিনি বলেন, আমরা গভীর দু:খের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকারী দল ওই ঘৃণ্য কার্যকলাপকে পুঁজি করে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে  নানামুখী অপপ্রচার শুরু করেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং দুর্বৃত্তদের নিরোধ কিংবা ঘটনাস্থল থেকে কোন অপরাধীকে গ্রেফতার করতে ব্যর্থ হয়ে তারা কোনো রকম তথ্য-প্রমাণ ছাড়াই বিরোধী দলকে দায়ী করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!