ads

রবিবার , ১ ডিসেম্বর ২০১৩ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পরিবর্তনের দাবীতে সান্তাহারে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানব বন্ধন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০১৩ ৮:৩৩ অপরাহ্ণ

adamdighi--01-12-13আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে জাতীয় পার্টি এরশাদ থেকে এ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদারকে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে ও মনোনয়ন পরিবর্তন করে আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমনকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে গতকাল রবিবার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর জাতীয় পার্টির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সান্তাহার ২নং রেলগেটে এক প্রতিবাদ সমাবেশ আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আব্দুল হক আবু, আতোয়ার রহমান, দোলা, বাবলু, মানিক সরদার। সৈনিক পার্টির নেতা জয়নাল আবেদিন, ছাত্র সমাজের নেতা রাজা, শিবলী, রাসেল, মজনু, বাদল প্রমুখ। বক্তাগণ বলেন উপজেলার নেতা-কর্মীদের মতামত উপেক্ষো করে ঢাকায় বসবাসকারী এডভোকেকট নূরুল ইসলামকে বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন দেয়া হয়েছে। যা জাতীয় পার্টির তৃণমুল নেতা-কর্মীরা কখনো মেনে নিবে না। তারা জরুরী ভিত্তিতে উক্ত মনোনয়ন পরিবর্তন করে তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেয়ায় জন্য আহবান জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারি দেন। সমাবেশ শেষে এক মানব বন্ধন ও এ্যাডভোকেট নূরুলল ইসলাম তালুকদারের কুশ পুত্তলিকা দাহ করা হয়। এদিকে তৃনমূল নেতাকর্মিদেও মতামত গ্রহন না করেই এডভোকেট নূরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ায় আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

Need Ads
error: কপি হবে না!