ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে সাংবাদিকের গাড়ি ভাংচুর

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ৬:৪৮ অপরাহ্ণ
রাজারহাটে সাংবাদিকের গাড়ি ভাংচুর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে অবরোধের তৃতীয় দিনে এবার পিকেটাররা সাংবাদিকের গাড়ী ভাংচুর ও সাংবাদিকের সঙ্গে ধস্তাধস্তি করার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে উপজেলা সদরের এম,আই ডিগ্রী কলেজ গেট সংলগ্ন নামক স্থানে পিকেটিংকালে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা পিকেটিংকালে খবর সংগ্রহ করতে রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক বায়ান্নর আলো’ ও সাপ্তাহিক বিজয় পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি মোঃ এনামুল হক তার ব্যবহৃত মোটর সাইকেলটি কুড়িগ্রাম-হ-১১-২৪৫৯ ভাংচুর করে ও তার সঙ্গে পিকেটাররা ধস্তাধস্তি করে। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক এনামুল হকের গাড়ীটি উদ্ধার করে। এদিকে দুপুরে বিএনপি’র নেতৃত্বাধীন অবরোধের সমর্থনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল সভাপতি রমজান আলী শিকদার, সাঃ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দল সাঃ সম্পাদক জাকারিয়া খান বিটন প্রমূখ। সাংবাদিকের গাড়ী ভাংচুর ও হামলার ঘটনায় প্রেসক্লাব রাজারহাট এর নেতৃবৃন্দ অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন পুলিশ প্রশাসনের নিকট। গতকাল এ রিপোর্ট লেখার সময় সাংবাদিক এনামুল হকের গাড়ী ভাংচুর ও হামলার ঘটনায় রাজারহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Need Ads
error: কপি হবে না!