মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে লাইট হাউসের ইজলাস প্রকল্পের উদ্যোগে উপজেলার চান্দাস ইউনিয়ন পরিষদ হলরুমে ২৭ নভেম্বর বুধবার কমিউনিটি পুলিশিং ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে। মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, পারিবারিক সহিংসতা, জমি ও বাল্যবিবাহ বিষয়ে আলোচনায় অংশ নেন ভলান্টিয়ার রেজাউন-নবী, উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল কাফি প্রমুখ।




