নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : ১৮ দলের ডাকে ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত। বিএনপির একটি মিছিল ডাক বাংলো মোড় থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজারে পথসভার মাধমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহম্মদ, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি প্রমূখ। এছাড়া উপজেলা জামায়াতের উদ্দ্যেগে একটি মিছিল কলেজ মোড় থেকে বের হয়ে ষ্টেশন বাজার নিমতলায় পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার।




