শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম তারেক মাইনুল ইসলামের আদালতে রাজধানীর ভাটারা থানায় ভাংচুরের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার রাত ৯টার দিকে রাজধানীর বারিধারার জাপান দূতাবাসের সামনে থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে। মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, হান্নান শাহকে মঙ্গলবার ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে হান্নান শাহকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার তার নিজের এলাকা কাপাসিয়া এবং বৃহস্পতিবার গাজীপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।




