ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীমঙ্গলে অবরোধে ছাত্রদলের ৩ পিকেটারকে জেল জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০১৩ ৬:৫৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অবরোধে ছাত্রদলের ৩ পিকেটারকে জেল জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথমদিনে পিকেটেং করার সময় মোঃ নুর উদ্দিন পলাশ (২৩), রাশেদ আহমদ ডন (২৪) ও সাঈদ তামীম (২৫) নামে ৩ পিকেটারকে ১৫ দিনের কারাদন্ডসহ অর্থদন্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ নভেম্বর মঙ্গলবার  দুপুরে দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা শ্রীমঙ্গল উপজেলার পূর্ব বিরামপুর, পশ্চিম বিরামপুর ও ভানুগাছ সড়ক রেলগেইট এলাকার বাসিন্দা। তারা উভয় ছাত্রদলের কর্মী বলে জানা যায়। পুিলশ সূত্রে জানা যায়, অবরোধের নামে তারা সহিসংশতায় লিপ্ত থাকায়  পুলিশ পিকেটিং এর সময় তাদেরকে আটক করে। পরে শ্রীমঙ্গলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  আশফাকুল হক চৌধুর তাৎক্ষনিক আদালত বসিয়ে তাদের জেল জরিমানা করেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জানান, শান্তিপূর্ন অবরোধ পালন কালে তাদের ৩ কর্মীকে আটক করে কারাদন্ড দেয়া হয় ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads