ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে ১৮ দলের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৩ ৬:৩০ অপরাহ্ণ

Picture 26.11.13কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :  গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৮ দলের নৈরাজ্যের প্রতিবাদে ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে এক  বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যদের মধ্যে কামাল উদ্দিন দেওয়ান, জসিম উদ্দিন তারা, আবুল হাসেম ভূইয়া, বেলায়েত হোসেন, ইব্রাহীম খন্দকার, বাদল হোসেন, বেনজীর আহমেদ, আশরাফুজ্জামান, শুক্কুর আলী, হারুন-অর-রশিদ টিপু, মামলেট চৌধুরী, আমির হামজা, সাহিকুল ইসলাম মাসুদ, বাবু বাগমারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!