ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈশ্বরদীতে ট্রেনে আগুন, ৩ বগি ভষ্মিভুত : পাবনা নগরবাড়ী মহাসড়ক অবরোধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৬, ২০১৩ ১১:৩১ পূর্বাহ্ণ

Train Fireপাবনা প্রতিনিধি : ৪৮ ঘন্টা অবরোধ শুরুর আগেই পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে থেমে থাকা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রেনের ৩ টি বগি সম্পুর্ণরুপে ভষ্মিভুত হয়ে গেছে। ২৫ নভেম্বর সোমবার রাত ২ টার  দিকে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা রেললাইনের উপর বেশ কয়েকটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ ঘটায়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস খবর পাওয়ার আগেই ওই ৩ টি বগি সম্পুর্ণরুপে পুড়ে যায়। ঈশ্বরদী উপজেলার সর্বত্র হরতালের অবস্থা বিরাজ করছে। এ দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার সাথে সাথে পাবনায় ১৮ দলীয় জোটের সাথে আওয়ামী লীগের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও তেমন কোন উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া সোমবার বিকেল থেকেই পাবনা নগরবাড়ী মহাসড়কের মধুপুর এলাকায় সড়কের উপর ইটপাটকেল ও গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াত শিবিরের কর্মীরা। শ্যালো ইঞ্জিন চালিত লসিমন করিমন ছাড়া আন্তঃজেলা ও দুরপাল্লার সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।
বেড়া সার্কেলের এএসপি মো. আবু বক্কর সিদ্দিক শ্যামলবাংলাকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফোনে জানান, এখন পর্যন্ত বেড়া বা সাঁথিয়া উপজেলায় এই অবরোধের কারনে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সুজানগর ও আটঘঢ়িয়ার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!