আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : নির্দলীয় ও তত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোটের আহুত ৪৮ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচীর প্রথম দিন ২৬ নভেম্বর মঙ্গলবার বগুড়ার আদমদীঘিতে সকাল থেকেই নেতাকর্মিরা পিকেটিং শুরু করে। ভোর ৬ টায় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট গামী পদ্মরাগ ট্রেন আদমদীঘির নশরতপুর ষ্টেশানে পিকেটাররা হুচ পাইপ খুলে থেমে দেয়। প্রায় ৩ ঘন্টা পর বেলা পৌনে ১০ টার দিকে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের হস্তক্ষেপে ট্রেন ছেড়ে যায়। সকাল ৮ টায় সান্তাহার পোওতা রেল গেটের নিকট রেল লাইলের উপড় টায়ারে আগুন লাগিয়ে দিলে তৎক্ষনিক পুলিশ পৌছে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে রেলওয়ে কতৃপক্ষ জানান। এ ছাড়া সান্তাহার জংশন থেকে সকল ট্রেন ছেড়ে গেলেও মহা সড়কে কোন বাস ও ট্রাক চলাচল করেনি।




