মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরের সফাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি পুলিশিং ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে লাইট হাউসের ইজলাস প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইয়াছিন আলী মন্ডল। সভায় স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্যদেরকে ইজলাস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি মাদক সেবন ও বিক্রয়, পারিবারিক সহিংসতা, জমি বিরোধ এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনায় অংশ নেন আঃ সালাম সরদার, বিরেন পাহান, লাইট হাউসের উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল কাফি, ইজলাস প্রকল্পের প্যারালিগাল মাহমুদুন নŸী ও ভলান্টিয়ার আমিনুল ইসলাম প্রমুখ।




