ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৩ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০১৩ ৬:১১ অপরাহ্ণ
সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের এক সাধারণ সভা  বৃহস্পতিবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আবু-বিন-আজাদ।
সভায় সর্বসম্মতিক্রমে সময় ও সমকাল প্রতিনিধি সাকির হোসেন বাদলকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন প্রথম আলো প্রতিনিধি এম.আর আলম ঝন্টু ও দৈনিক নীলফামারী বার্তার স্টাফ রিপোর্টার এম. ওমর ফারুক। কমিটি আগামি ১ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দেয়া হয়।
বিদায়ী সাধারণ সম্পাদক এম. এ করিম মিষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এম, আলম ঝন্টু (প্রথম আলো), আমিনুল হক (সমকাল), আমিরুজ্জামান (ইত্তেফাক), ওমর ফারুক (দৈনিক নীলফামারী বার্তা), মিজানুর রহমান মিলন (যুগের আলো), নিজু কুমার আগরওয়ালা (কালবেলা) প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!