বাবুগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সস্পাদক হাবিবুর রশীদ হাবিব এর মুক্তির দাবিতে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাকিবুল হাসান খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি আরিফুর রহমান শিমুল , আমিনুল ইসলাম বুলবুল , নাসির উদ্দিন খান,ছাত্রদল নেতা সবুজ আকন, রফিকুল ইসলাম রাফিল ,ইমরান হোসেন, বরকত উলাহ, জিয়া সিকদার, তপন, রতন, রাসেল, শামিম, আমিনুল, আরাফাত , রিয়াজ, সুমন, শফিকুল ইসলাম প্রমুখ।




