ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালের নামে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি-জামাত :চিফ হুইপ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ১২:০৩ অপরাহ্ণ

Pic--Chief Whip, Kamalgonj--03মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, হরতাল ডেকেও জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি-জামাত পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। হরতাল অবরোধসহ যে কোন ধ্বংসাত্নক কার্যকলাপ কঠোর হস্তে দমন করা হবে। সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত ৫ বছরে মহাজোট সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। আর এই উন্নয়নের গতি অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান। বর্তমান আওয়ামীলীগের সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর থেকে তা হয়নি। চিফ হুইপ রবিবার বেলা ১টায় ২০ কোটি ২৩ লÿ ২০ হাজার ৬৯ টাকা ব্যয়ে কমলগঞ্জ উপজেলার ৮টি গ্রামে বিদ্যুতায়নসহ ৩৩টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্ত্মর স্থাপন শেষে কমলগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত এক বিরাট সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বদরুল আলম জেনারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী এস, এম, হাসনাত হাসান, জেলা প্রাথমিক শিÿা অফিসার পঞ্চানন বালা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরম্নল, উপজেলা আওয়ামীলীগ নেতা সিদ্দেক আলী, আব্দুল হান্নান, মিফতাউল ইসলাম উপরম্ন, উপজেলা প্রকৌশলী গোলাম মো: মহিউদ্দিন, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মোশাহীদ আলী, ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন প্রমুখ।
সন্ধ্যায় চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামন্ডপে মহারাসলীলা অনুষ্ঠানে যোগদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!