ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্বদলীয় সরকারের ৬ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ : গেজেটের পর দপ্তর বন্টন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ৭:৪৩ অপরাহ্ণ

Minister oathশ্যামলবাংলা ডেস্ক : দশম সংসদ নির্বাচন সামনে রেখে সর্বদলীয় সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৮ মন্ত্রী। ১৭ নভেম্বর সোমবার বিকেল ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে প্রথমে ৬ মন্ত্রীকে এবং পরে দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারমান হোসেইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ২ জন, জাতীয় পার্টির ৫ জন ও ওয়ার্কার্স পার্টির একজন। ওই ৮ জনের মধ্যে ৬ জনকে করা হয়েছে পূর্ণাঙ্গ মন্ত্রী এবং ২ জনকে করা হয়েছে প্রতিমন্ত্রী। মন্ত্রীদের মধ্যে আছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান রওশন এরশাদ, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ ও দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আর প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু ও ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম।
ওই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইঞা। শপথের পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথনামায় সাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদও কুশল বিনিময় করেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে।
অনুষ্ঠানে অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এরশাদের ভাই ও বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।

Shamol Bangla Ads

এদিকে ওই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের যাত্রা শুরু হলেও শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন হয়নি। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশের পর প্রধানমন্ত্রী তাদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করবেন। আর যত দ্রুত সম্ভব ওই পুরো প্রক্রিয়া শেষ করা হবে।

Need Ads
error: কপি হবে না!