পাবনা প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার ৫টি আসনে এ পর্যন্ত আওয়ামীলীগ ও জাসদ প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করতে আগ্রহীগণ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার পর্যন্ত যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে পাবনা-৫ আসনে রয়েছেন গোলাম ফারুক খন্দকার প্রিন্স, রেজাউল রহিম লাল, খ.ম. হাসান কবির আরিফ, কফিল উদ্দিন আহম্মেদ, হাবিবুল হক মিন্টু (জাসদ), এড. ওবায়দুল হক। পাবনা-৪ আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শামসুর রহমান শরীফ ডিলু, পাঞ্জাব আলী বিশ্বাস ও রফিকুল ইসলাম লিটন। পাবনা-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মকবুল হোসেন, ডাঃ গোলজার হোসেন, আব্দুল হামিদ মাষ্টার, এ্যাডভোকেট শাহ আলম, মো: বাকি বিল্লাহ, এ্যাডভোকেট শাখওয়াত হোসেন,ুুু ও আবুল কালাম আজাদ। পাবনা-১ আসনে এড. শামসুর হক টুকু, মির্জা আব্দুল জলিল, নিজামউদ্দিন ও আব্দুল মান্নান। পাবনা-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন মির্জা আব্দুল জলিল ও আজিজুর রহমান আরজু। সংশ্লিষ্ট সূত্র জানায়, মির্জা আব্দুল জলিল দুটি আসনের জন্য মনোনয়নপত্র তুলেছেন।




