পাবনা প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেছেন, যুব প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে সমন্বিত কৃষি খামারের মাধ্যেমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি ১৮ নভেম্বর সোমবার সকালে পাবনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গবাদী পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক আড়াই মাসব্যাপি আবাসিক প্রশিক্ষ কোর্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ওই কথা বলেন। এসময় তিনি যুবকদের মাদক বর্জন ও প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র প্রশিক্ষক (কৃষি) শামফিনা জাহান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন, গবাদি পশুর প্রশিক্ষণ দেওয়ায় গ্রামাঞ্চলের পশুর উৎপাদন যেমন বেড়েছে তেমনি মৃত্যুর হারও কমেছে আনেক। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার গুলনাহার। সমাপনি বক্তব্যে প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রে দক্ষ সিনিয়র প্রশিক্ষক দ্বারা কমúিটেন্সি বেজড ট্রেনিং প্রদান করা হয় যার ফলে প্রশিক্ষনার্থীর দক্ষতা বৃদ্ধি পায়। তিনি অনুৎপাদনশীল যুবগোষ্টীর সুশৃঙ্খল ও উৎপাদন মুখি শক্তিতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর আগে জেলা প্রশাসক যুব কেন্দ্র মাঠে একটি বকুল ফুলের চারা রোপন করেন।




