ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু মন্ত্রী হওয়ায় ঝালকাঠিতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল গিয়ে জমা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম ওই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়।




