ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুর সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৫, ২০১৩ ৮:০৩ অপরাহ্ণ

Jamalpur_District_Map_Bangladesh_0ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারাদেশে নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাছুদ ঢালীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র সাধারন সম্পাদক মাকছুদুর রহমান আনছারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিপি জাহাঙ্গীর, ছাত্র বিষয়ক সম্পাদক আবু সাইদ বাদশা, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক শহিদুল্লাহ লিটন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপি‘র সাধারন সম্পাদক আনিছুর রহমান যুব দলের আহবায়ক নুরে আলম মনির,যুগ্ম আহবায়ক,সফিক সেলিম সরোয়ার আলম বিপুল, মমিন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন সরকার, ইসলাম সরকার, সাইফুল, সাইদুর, ছাত্রদলের যুগ্ম আহবায়ক রহুল আমিন মামুন, সাখাওয়াত হোসেন সুজন, তুষার, সোহেল প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!