ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর আ’লীগ নেতা রুমির মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ৭:০০ অপরাহ্ণ

Rumiশ্রীবরদী প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫ শেরপুর- ৩ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি শ্রীবরদী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব এমএ বারীর পুত্র আলহাজ্ব মোহসিনুল বারী রুমি মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজধানী ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র দাখিল করেছেন। রুমির রাজনৈতিক সচিব জিয়াউল আলম রিপন জানান, সোমবার দুপুরে শেরপুর- ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি মোহসিনুল বারী রুমি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়নপত্র সংগ্রহ করে  মঙ্গলবার নেতা-কর্মীদের সাথে নিয়ে দাখিল করেছেন। এসময় তার সাথে ছিলেন, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল আলম রিপন, যুব লীগ নেতা নজরুল ইসলাম, সোয়েব, কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা লেলিন, ঝিনাইগাতী উপজেলা ছাত্র লীগ নেতা রুকন সহ দলীয় নেতা-কর্মীরা। আ’ লীগ নেতা মোহসিনুল বারী রুমি জানান, দলের হাই কমান্ডের কাছে এবারের সংসদ নির্বাচনে শেরপুর- ৩ আসনে আমি মনোনয়ন চাইবো। দলের হাই কমান্ড আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার ও জনমত যাচাই করে মনোনয়ন দিলে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো। আর যদি অন্য কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যোগ্য ভেবে মনোনয়ন প্রদান করেন তখন আমি আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করে যাবো।

Need Ads
error: কপি হবে না!