ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : আলোক উৎসবে প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ১০:৫৪ অপরাহ্ণ

asfafadfশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ভোটের মালিক জনগণ। জনগণের অধিকার নিশ্চিত করার জন্যই নির্বাচন করতে চান তিনি। নির্বাচনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কারচুপি করতে পারবেন না বলে তিনি নির্বাচনে আসতে চান না। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ও ১০ হাজার মেগাওয়াট উদযাপনের আলোক উৎসব উপলক্ষ্যে আওয়ামী লীগ সরকারের ৫ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আমি অভিনন্দন জানাই বাংলাদেশের মানুষকে। এদেশের মানুষ আমাকে ভালোবাসে বলেই ২০০৮ সালে ভোট নিয়ে নির্বাচিত করেছেন।
বর্তমান সরকারের সময়ে হওয়া প্রায় ৬ হাজার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটা নির্বাচন নিয়েও তো কথা বলতে পারেন নাই তারা। আওয়ামী লীগ কারচুপিতে বিশ্বাস করে না। এজন্য প্রথমবারের মতো দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় আমাদের আলোর পথে যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শিক্ষা, অর্থনীতি, বিদ্যুতসহ বিভিন্ন খ্যাতে সরকারের সাফল্যগুলো তুলে ধরেন এবং আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশবাসীর নিকট আহ্বান জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!