ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে সাতক্ষীরাঞ্চলে ছাড় পাচ্ছে না ‘সংবাদ সংশ্লিষ্ট গাড়ি’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ৯:৫৬ অপরাহ্ণ
হরতালে সাতক্ষীরাঞ্চলে ছাড় পাচ্ছে না ‘সংবাদ সংশ্লিষ্ট গাড়ি’

কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ ঃ বিএনপি-জামায়াতের ডাকা স¤প্রতি হরতাল গুলো বেশ জোরেসোরেই পালিত হচ্ছে সাতক্ষীরা, খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়। তবে হরতালের আওতামুক্ত বিষয় গুলোকে রীতিমত বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বিভিন্ন এলাকার অতিউৎসাহী অল্পবয়সী কর্মীসমর্থকরা।
টানা হরতালে দিনভর অব্যাহত পিকেটিং তেমন চোখে না পড়লেও দিনের কোন এক সময়ে বিশাল বিশাল মিছিল হচ্ছে। সমাবেশও হচ্ছে বৃহৎ আঙ্গিকে। বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে বিশেষ করে মহাসড়ক সংলগ্ন বাজার গুলোর বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছেন মালিকপক্ষ। দূরপাল­ার যানবাহন বন্ধ রয়েছে। সড়ক-মহাসড়কে গাছের গুড়ি ফেলে, বাঁশ টাঙিয়ে অবরোধ করা হচ্ছে। টায়ার ও কাঠ জ্বালিয়েও সড়ক অবরোধ করেছে হরতালকারীরা। তবে হরতালের আওতামুক্ত কী কী বিষয় তা অনেক কর্মীসমর্থকরা জানেনই না। কিংবা তাদের স্থানীয় মূল নেতৃত্বের অদূরদর্শীতা ও কান্ডজ্ঞানহীন দিকনিদের্শনার অভাবে পাতি কর্মীসমর্থকরা হরতালের আওতামুক্ত বিষয় গুলো অবরোধ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে দলের কেন্দ্রীয় হাইকমান্ডকে বিতর্কিত করে তুলছে।
বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী সংবাদপত্র ও সাংবাদিকদের গাড়ি, এ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি, ঔষধের দোকান, হোটেল-রেস্তোরা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয় গুলো হরতালের আওতামুক্ত। তবে স¤প্রতি সাতক্ষীরাঞ্চলে দেখা গেছে, বেশ অল্পবয়সী অতিউৎসাহী কিশোর ও যুবকদের মাত্রাতিরিক্ত হরতালের কড়াকড়ি, যেখানে কেন্দ্র ঘোষিত হরতালের আওতামুক্ত বিষয় গুলোকেও তোয়াক্কা করা হয় না বরং রীতিমত বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সীদ্ধান্তকে অবমূল্যায়ন করা হয়। এমনকি আওতামুক্ত থাকা সত্বেও হরতালের সংবাদ কভারেজ নিতে গিয়ে সাংবাদিকদেরও পথে পথে অতিউৎসাহী ‘না-জানা’ হরতালকারীদের ব্যরিকেডের সম্মুখিন হতে হচ্ছে প্রতিনিয়ত। যেখানে সাংবাদিক পরিচয় ও সংবাদপত্রের কাজে ব্যবহৃত মোটরসাইকেলকেও কোনক্রমেই ছাড় দেয়া হচ্ছে না। টানা ৪দিনের হরতালের ২য়দিন সোমবার সরেজমিন এমনই দৃশ্যপট ফুটে উঠেছে সাতক্ষীরার কয়েকটি এলাকায়। কলারোয়া উপজেলার যুগিবাড়ি, সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া প্রাইমারী স্কুল মোড়, ঝাউডাঙ্গা বাসস্ট্যান্ড, ঝাউডাঙ্গা কলেজ এলাকা, তুজলপুর, মাধবকাটি, ছয়ঘরিয়া সহ অন্যান্য স্থানে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এমনই ব্যারিকেড দেয়া হয়েছে যেখানে সাংবাদিক ও সংবাদপত্রের কাজে নিয়োজিত দুই চাকার মোটরসাইকেলও হরতালের আওতামুক্ত হওয়া সত্তে¡ও বাধা দেয়া হচ্ছে। যেখানে মিলছে না কোন অনুরোধ, অনুনয়। আর তাই সংবাদপত্র, সাংবাদিকসহ হরতালের আওতামুক্ত বিষয় গুলো সম্পর্কে আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টসহ হরতাল আহবানকারী শীর্ষ নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!