ইয়ানুর রহমান, যশোর : যশোরের চুড়ামনকাটিতে মালবাহী ট্রেন লাইনচ্যূত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ১১ নভেম্বর সোমবার ভোররাতে ওই দুর্ঘটনা ঘটে। ফের রেল যোগাযোগ চালু হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, জয়পুরহাট থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রেনের কয়েকটি বগি চুড়ামনকাটির একটি রেলক্রসিংয়ের কাছে লাইনচ্যূত হয়।
ট্রেনটি লাইনচ্যূত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এ উদ্ধার প্রক্রিয়া শেষ হতে প্রায় সন্ধ্যা ৬টা বেজে যেতে পারে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, রেল লাইনচ্যূত হওয়ার ঘটনাটি নিছকই দুর্ঘটনা। এটি কোনো নাশকতা নয়।




