শ্যামলবাংলা বিনোদন : সময়ের আলোচিত চলচ্চিত্র তারকাজুটি অনন্ত-বর্ষা দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তারা দুজনই গতকাল সকালে বের হয়েছিলেন একটি হোটেলে তাদের নতুন চলচ্চিত্রের সাকসেস পার্টিতে যোগ দিতে। সে অনুযায়ী নিজেদের বিএমডব্লিউতে চেপে মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু সামনের প্রধান সড়কে আসতেই আরেকটি বেপরোয়া গাড়ি সাথে সংঘর্ষে তাদের নতুন বিএমডব্লিউ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। তবে গাড়ির ভেতরের লাইফ সাপোর্টটি তাদের প্রাণে রক্ষা করে।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা বর্ষা বলেন, যেন চোখের নিমিষে মৃত্যুর পাশ দিয়ে বেঁচে ফিরে এলাম। আল্লাহ তায়ালার অসীম রহমতে বেঁচে গেছি। আর আমাদের গাড়িটি নরমাল গাড়ি হলেও হয়তো প্রাণে বাঁচতাম না। বিএমডব্লিউ বিশেষ লাইফ সাপোর্ট সিস্টেম আমাদের প্রাণে রক্ষা করে।
উল্লেখ্য, এম এ জলিল অনন্ত পরিচালিত নিঃস্বার্থ ভালোবাসা চলচ্চিত্রের রেকর্ড সাফল্য নিয়ে এক বিশেষ নৈশভোজের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা।




