ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে অর্ধ লক্ষাধিক টাকার মূল্যবান গাছ ২ হাজার টাকায় বিক্রি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৪:১১ অপরাহ্ণ

adamdighi-p-08-11-13হাফিজার রহমান, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে হাসপাতালের সীমানার মাঝে থাকা অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের একটি বিশাল আকৃতির মরা শিমূল গাছ মাত্র ২ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ৫০ হাজার টাকা মূল্যের গাছ নামমাত্র দরে বিক্রি দেয়ায় সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগের কতিপয় কর্মচারীদের বিরুদ্ধে এলাকাবাসির ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সান্তাহার রেলওয়ে প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর প্রকৌশলী মামনুর রশিদ গাছটির আনুমানিক ৬০ মন ওজন ধরে এর ৩ হাজার ৬শ টাকা মুল্যে নির্ধারন করে রেলওয়ে পাকশী বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলীর (এইএন) দপ্তরে পত্র পাঠান। ৩১ অক্টোবর ওই দপ্তরে নিলাম প্রক্রিয়া দেখিয়ে গাছটির মুল্যে মাত্র  ১হাজার ৯ শত ৮০ টাকা ধরে সান্তাহার শহরের কাঠ ব্যবসায়ী শহিদুল ইসলামের নিকট বিক্রি দেয়া হলে বৃহস্পতিবার শহিদূল ইসলামের লোকজন গাছটি কেটে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কাঠ ব্যবসায়ী জানান, মন হিসেবে নয় সেফটি হিসেবে ওই গাছের মুল্যে বর্তমান বাজারে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা হতো। সান্তাহার রেলওয়ে প্রকৌশল বিভাগের প্রকৌশলী মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, শিমূল গাছটি মরে গিয়েছিল, মরা গাছের আবার কত মুল্যে হবে? তিনি গাছটির নিলাম প্রক্রিয়ার নথি দেখালেও কার কাছে এবং কত টাকা মূল্যে বিক্রি দেয়া হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন। রেলওয়ে পাকশী বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী শরিফ সালাউদ্দীন জানান, গাছটি বিক্রির জন্য ২ বার নোটশ করে কোন ক্রেতা না পাওয়ায় নিরুপায় হয়ে ওই মুল্যে গাছটি বিক্রি করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!