ইন্টান্যাশনাল ডেস্ক : পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ৮ অক্টোবর শুক্রবার উড়িষ্যার হুইলার দ্বীপ থেকে এ পরীক্ষা চালায় স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড ।
ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) একজন সিনিয়র কর্মকর্তার রবাত দিয়ে এসএফসি জানায়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটিতে একটন ওজনের একটি কৃত্রিম ওয়ারহেড যুক্ত ।
ক্ষেপণাস্ত্রটি ১০ মিনিট আকাশে ওড়ার পর ক্ষেপণাস্ত্রটিতে স্থাপিত একটি কম্পিউটারের সাহায্যে বঙ্গোপসাগরে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।




