ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আমন ধান কাটা শুরু : শ্রমিক সংকটে বিপাকে কৃষক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৫:৫৮ অপরাহ্ণ

Paddy Harvesting..খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকরা এখন নতুন আমন ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ধান কাটার শুরুতেই দেখা দিয়েছে শ্রমিক সংকট। অতিরিক্ত মজুরী দিয়ে শ্রমিক পাচ্ছে না কৃষকরা। ফলে কৃষকরা পড়েছে বিপাকে।
জানা যায়, চলতি আমন মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমান্তবর্তী এ উপজেলায়  আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করে ১৫ হাজার ৫শ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১৪ হাজার ৮শ’ ৫৫ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ১শ মে. টন চাল। আমন রোপনের পর সঠিক সময়ে ধান গাছের পরিচর্যা সার, বিষ, কীটনাশক, জৈব সার আইপিএম পদ্ধতিতে ধান গাছের বালাই নিধন করতে সক্ষম হয় কৃষকরা। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অফিসার কোরবান আলী। শালচুড়া গ্রামের কৃষক আব্দুল মালেক, খৈলকুড়া গ্রামের রাজু আহম্মেদ মহির, কোনাগাঁও হারুন মিয়াসহ আরো অনেকেই বলেন, ধান কাটার শুরুতেই দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। দ্বিগুন মজুরী দিয়ে মিলছে ধান কাটার শ্রমিক।

Need Ads
error: কপি হবে না!