শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াতে ইসলামী। ৭ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের ওই কথা জানান।
তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া আর কোনো দল আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াত ইসলামীর নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই।
২০০৮ সালের নভেম্বরের ৪ তারিখে দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪ নম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া দলটি গত ১ আগস্ট ১০১৩ সালে হাইকোট ৬৩০/২০০৯ রিটপিটিশন এর উপর দেয়া রায়ে নিবন্ধন আবৈধ ঘোষিণত হয়। এতদিন পূণাঙ্গ রায়ের অপেক্ষায় ছিল ইসি।

বিভিন্ন সময়ে বিভিন্ন অরাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকায় এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলটির নিবন্ধন বাতিলের জন্য জোর আন্দোলন চলছিল ।




