এস. গুলবাগী, বগুড়া : আগামী সোমবার থেকে ৩ দিনের হরতালের সমর্থনে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বগুড়ার সকল উপজেলায় ১৮ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ করেছে। বিকেল ৪ টা থেকে জেলার বিভিন্ন উপজেলায় হতে খন্ড খন্ড মিছিল নিয়ে বিশ্বরোড প্রদক্ষিন শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপিসহ ১৮দলের নেতাকমীরা। উপজেলা গুলির মধ্যে সর্ববৃহ সমাবেশ হয় শাজাহানপুর উপজেলায়।
প্রত্যক্ষভাবে দেখা গেছে শাজাহানপুর উপজেলায় বিকেল সাড়ে ৪ টায় জেলার সকল উপজেলা কার্যালয় থেকে ১৮ দলীয় জোটের সহস্রাধিক নেতা-কর্মীর এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিন শেষে মাঝিড়া বটতলায় সমাবেশে মিলিত হয়। উপজেলা ১৮ দলীয় জোটের সমন্বয়ক, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল হক রতনের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক (সচিব) আবুল বাশারের উপস্থাপনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহিম মাস্টার, বিএনপির যুগ্ম-আহবায়ক ইউনুস আলী খন্দকার, ফজলুল হক উজ্জল, জাহেরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজার রহমান বিদ্যুত। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারী হাসান আলী মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, আব্দুল হালিম দুদু, কোহিনুর আকতার, মাহবুবুর রহমান দুদু, আলহাজ্ব তমেজ উদ্দিন, আব্দুল হাকিম, ডা. আব্দুস সোবহান, তছলিম উদ্দিন, ইদ্রিস আলী সাকিদার, বাদশা সরকার, হারেজ উদ্দিন, আনোয়ার হোসেন মন্ডল, ইদ্রিস আলী মাষ্টার, আতিকুর রহমান, বজলুর রহমান নিলু, আজমল হুদা শহিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আতাহার আলী, শফিকুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, উপজেলা যুবদল সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মহিলাদল নেত্রী জোসনা বেগম, বিএনপি নেতা খায়রুল বাশার, আলহাজ্ব সাইফুল ইসলাম, আলী রেজা শাহ, মোহসিন, আলম, ইব্রাহীম, হাজী মোহসিন, চঞ্চল, মমিন, আব্দুল খালেক দুদুসহ ১৮ দলীয় জোট ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




