চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় পেঁপেঁ চুরির মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। ২ নভেম্বর শনিবার রাতে উপজেলা সদরের ছয়ঘরি গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে সাইফুল (২০), তার ভাই ওবায়দুল (১৮), মা ফজিলা খাতুন (৩৮), চাচাতো ভাই আশানুল (২৪), মিজানুল হক (২৭), মজিবর রহমান (৩৬), হেলাল (১৮), আকবার (২৩) ও রফিক (৩৫) সহ ১০ জন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

জানা যায়, শনিবার সকালে সদর উপজেলার ছয়ঘরি গ্রামের মৃত ইলাহি মাষ্টারের ছেলে মজিবার রহমানের পেঁপেঁ গাছ থেকে পেঁপে চুরি হয়। ওই চুরি ঘটনায় দোষারোপ করে প্রতিবেশী আব্দুল বারাকের ছেলে সাইফুলকে। সন্ধ্যায় সাইফুল ওই ঘটনার প্রতিবাদ করলে মজিবার তাকে মারধর করে। পরে রাতে উভয় গ্র“পের কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়।




