শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিরোধীদল হরতাল দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে চায়। কিন্তু ওই হরতালে নির্বাচন বন্ধ হবে না। তিনি ২ নভেম্বর শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। সর্বদলীয় অর্ন্তবর্তী সরকারের অধীনেই ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তথ্য-প্রযুক্তিবিদ জয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে বলেন, আগামী জাতীয় নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের নৌকা মার্কায় জনগণের কাছে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় দেশে আবারও সেই সন্ত্রাস ফিরে আসবে।




