দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : ‘প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের চির ভিত্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় যুব দিবস ২০১৩ পালিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সর্বস্তরের জনগনের অংশ গ্রহনে এক বিশাল র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, নাজমুল সায়াদাৎ বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা ইয়াসমিন নীলা। স্বাগত বক্তব্য রাখেন ক্রেডিট সুপার ভাইজার সামছুল সালেহীন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা ওমর ফারুক, একাডেমিক সুপার ভাইজার নাসির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মজিবুর রহমান।




