নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : হররতাল, অবরোধ, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আ’লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১ নভেম্বর শুক্রবার বিকালে ডাকবাংলো মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিকের নেতৃত্বে বের হয়ে তা উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ডাকবাংলো মার্কেটের সামনে সমবেত হয়ে সমাবেশ করে। উপজেলা আ’লীগের সভাপতিত্বে ওই সমাবেশে উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক আতাউর রহমান, সাবেক সাঃ সম্পাদক ডাঃ মোশারফ হোসেন, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন কাজী, সবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেন, সাবেক সাংগাঠনিক সম্পাদক দবির হোসেন সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা হরতাল ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে দৃঢ়তার সাথে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।




