ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরের মুজিবনগর থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও মালামাল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ১২:০৩ অপরাহ্ণ

Pic-3মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী, রসুন ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩০ অক্টোবর বুধবার সকাল ৯টার দিকে মুজিবনগর কোম্পানি কমান্ডের আওতাভুক্ত নাটুদা সীমান্ত থেকে ওইসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তের ৯৪ নম্বর মেইন পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের ভিতরে অভিযান চালানো হয়। নাটুদা গ্রামের কাজল মিয়ার ইটভাটার পাশে কয়েকজন চোরাচালানি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী নিয়ে ট্রাকের জন্য অপেক্ষা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা কাপড়ের গাঁইট ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। এদিকে একই দিন ভোর রাতে মুজিবনগর উপজেলা পরিষদের সমানের সড়ক থেকে ৫শ কেজি ভারতীয় রসুন ও ৬৯ বোতল মদ উদ্ধার করে বিজিবি সদস্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!