ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ৭:৪২ অপরাহ্ণ

Road_Accident-254হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিউম্যান হলার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। ৩০ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের জংলীপুর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহতেরা হচ্ছে জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি গ্রামের নুর বক্সের ছেলে বিশিষ্ট ব্যাবসায়ি মালেক জোয়াদ্দার (৫০) ও তার ম্যানেজার একই এলাকার হযরতের ছেলে লিটন (৩৫)।
জানা যায়, বুধবার সকালে একটি সিএনজি অটোরিক্সাযোগ শাহজাদপুর থেকে সলঙ্গা থানার হাটিকুমরুল রোডে আসছিল ব্যবসায়ী মালেক জোয়াদ্দার, তার ম্যানেজার লিটনসহ ৬ জন। অটোরিক্সাটি সকাল ১০টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার জংলিপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইউম্যান হলারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মালেক জোয়াদ্দার নিহত হয়। আহত হয় লিটনসহ আরো ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে লিটনও মারা যায়। আহত অপর ৩ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে ও মাইক্রোবাসটিকে আটক করে। উল্লাপাড়া থানার এএসআই আহসান হাবিব ওই তথ্য নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!