ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে হরতালে যুবলীগ কর্মী শাহাজাদা হত্যার ঘটনায় অবশেষে ইউপি চেয়ারম্যানসহ ৪১ জনকে আসামী করে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৩০, ২০১৩ ৯:৩৫ অপরাহ্ণ

Jamalpur_District_Map_Bangladesh_0ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : ৩ দিন নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ইসলামপুরে হরতালে যুবলীগ কর্মী শাহাজাদা হত্যার ঘটনায় স্থানীয় নেয়ারপাড়া ইউপি  চেয়ারম্যান মশিউর রহমান বাদলসহ বিএনপি’র ৪১ নেতা-কর্মীকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। ২৯ অক্টোবর বুধবার রাতে নোয়ারপাড়া ইউপি সদস্য জবান আলী সেক বাদী হয়ে ওই হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ওই হত্যা মামলায় নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদলকে আসামী করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান  হাবিবুর রহমান চৌধুরী শাহীন ও সাধারণ সম্পাদক গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান কবীর মঞ্জিল জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নির্দোষ ইউপি চেয়ারম্যান বাদলকে ওই মামলায় আসামী করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা থেকে চেয়ারম্যান মশিউর রহমান বাদলকে অব্যাহতির আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে উপজেলার যমুনার তীরবর্তী নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামে দোকান খোলাকে কেন্দ্র করে হরতাল সমর্থকরা স্থানীয় যুবলীগ সমর্থক শাহাজাদাকে পিটিয়ে হত্যা করে।

Need Ads
error: কপি হবে না!