ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৪ আ’লীগ নেতা আহত : আটক ৫৪

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০১৩ ১২:২৩ অপরাহ্ণ

pic--- 28.10.2013ইয়ানুর রহমান, যশোর : ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সোমবার যশোরের ৩ টি স্থানে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, সকাল ৯ টায় শহরতলীর চাঁচড়ায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে চাঁচড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ফুলসহ ৪ জন গুরুতর জখম হয়েছেন। তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শহরতলীর মুড়লি মোড় ও নতুনহাটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ দু’টি স্থানে কেউ আহত হননি।
তিনি আরো জানান, রোববার রাত থেকে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫৪ নেতাকর্মীকে আটক করেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে র‌্যাব-পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!