ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলীতে হরতালে পিকেটিং : গ্রেফতার এক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ৯:১৮ অপরাহ্ণ

barguna-mapআমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলীতে বিএনপি ও ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।
রবিবার সকাল ৭ টা থেকে উপজেলা বি এন পি সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে আমতলী হাসপাতাল রোড নুতন বাজার ও সম্পাদক মো. জহিরুল ইসলাম মামুনের নেতৃত্বে আমতলী এ,কে স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় বিএনপি অঙ্গসংঘটনের নেতা কর্মীরা পিকেটিং করেন। দুপর পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাঠ বন্ধ ছিল, কোথাও কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। পুলিশ সন্ধ্যায় আমতলী হাসপাতালের সামনে পিকেটিং করার সময় উপজেলা বিএনপির সদস্য মাওঃ মজনুল হক (৫০) কে গ্রেফতার করেছে। আমতলী থেকে দুরপাল্লার কোন যান বাহন চলাচল করেনি। তবে অভ্যন্তরিন রুটে যানবাহন চলাচল করেছে। অফিস আদালত স্কুল কলেজ যথারিতি খোলা ছিল।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুল হক পিপিএম জানান শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে বিএনপির আরেকটি গ্রুপ সকাল ১১ টার সময় বিএনপি নেতা এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম সানু, এ্যাডঃ মোঃ মহসিন, একে এম নুরুল হক, মো.ফারুখ খান,মশিউর রহমান এবং থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে হরতালে পক্ষে মিছিল বের করেন। মিছিলটি আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে বাধঘাট গিয়ে শেষ হয়।

Need Ads
error: কপি হবে না!