ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে বিশ্ব খাদ্য ব্যবস্থা দিবস উদযাপন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৪, ২০১৩ ২:৫৩ অপরাহ্ণ

Naogaon-mapনওগাঁ সংবাদদাতা : ‘সু-স্বাস্থ্যের জন্য চাই পুষ্টিকর খাদ্য ব্যবস্থা’ এ প্রতিপাদ্য নিয়ে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব খাদ্য ব্যবস্থা দিবস পালিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় আত্রাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বাবর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. বাবুর আলী, আত্রাই প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, যুব উন্নয়ন অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপাইভাইজার মো. ফারুক হোসেন, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর আলম দুলু সহ স্থানীয় গণমাধ্যমের কর্মীগণ।

Need Ads
error: কপি হবে না!